Welcome to the detailed analysis for atnbangla.tv. This domain is officially recognized as ATN Bangla - সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ. According to their official web presence, their primary focus is: "ATN Bangla এ পড়ুন সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ। রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্যসহ সব ধরণের খবর একসাথে।".
"এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ"
"৪০৬৮ কোটি টাকার নতুন দুইটি জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণ কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার (৫ নভেম্বরে) মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের উন্নয়নের জন্য এ বন্দর পরিদর্শন করে যান তিনি।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে বলেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে নতুন দুইটি কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি প্রধানমন্ত্রী চীন সফরে গিয়ে এই উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছিলেন। এরপর গত ১০ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার ফলশ্রুতিতেই প্রধানমন্ত্রীর এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কার্যক্রম।টি/"
"যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর প্রতিদ্বন্দ্বী দলটির প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল বলেও স্বীকার করেছেন তিনি। তবে পরাজয়ের জন্য ব্যক্তিগতভাবে কোনো দায় নিতে রাজি নন ট্রাম্প। বরং দলের অন্য নেতাদের দিকে দায় ঠেলে দিয়েছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে ফক্স নিউজের এক অনুষ্ঠানে ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দলটি ১১ বছর ধরে এমন সুযোগের অপেক্ষায় ছিল। তবে নির্বাচনের ফলকে নিজের বিরুদ্ধে আঘাত হিসেবে দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি।নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনা করলেও ফল প্রকাশের পর তাদের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় তাদের পাঠানো কিছু বিলে ভেটো দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। অন্যদিকে নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তাঁর মতে, পরাজয়ের একটি অংশের কারণ ছিল ইরান। তবে একই সঙ্গে ইরানের বিরুদ্ধে তাঁর নেওয়া পদক্ষেপের গুরুত্বও ভোটাররা বুঝতে পেরেছেন বলে দাবি করেন তিনি। নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প আরও দাবি করেন, তিনি নিজে ব্যালটে থাকলে রিপাবলিকানরা বড় ব্যবধানে জয়ী হতো।পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প দলের নেতাদের সমালোচনা শুরু করেছেন। বিশেষ করে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের পরাজয়ের জন্য তাঁকেই দায়ী করেন তিনি। ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে অ্যাবটের হার প্রসঙ্গে ট্রাম্প বলেন, অ্যাবট যদি ‘রিপাবলিকান ইন নেম অনলি’ বা রাইনো না হতেন, তাহলে তাঁকে হারতে হতো না। এদিকে নির্বাচনে ট্রাম্পের সমর্থন পাওয়া অনেক প্রার্থীও পরাজিত হয়েছেন। তাঁদের পক্ষে প্রচারণা চালাতে ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যে সফর করেছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তাও প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, অনেক প্রার্থীর প্রচারে ট্রাম্প তাঁদের নিজেদের চেয়েও বেশি ভালো কাজ করেছেন।নির্বাচনের ফল প্রকাশের সময় হোয়াইট হাউসে হতাশা ও আত্মরক্ষামূলক পরিবেশ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প ও তাঁর মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসের ইস্ট রুমে বসে নির্বাচনের ফল পর্যবেক্ষণ করেন। এদিকে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছর রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে ইরান যুদ্ধ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে বিরোধীদের সঙ্গে তাঁর সংঘাত বাড়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনের ফলাফলে ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, নির্বাচনের পরও ট্রাম্প তাঁর রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবেন না। বরং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর অবস্থান আরও কঠোর হতে পারে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দেওয়া অনেকেই ইরান সংঘাতের সমাধান হলে জ্বালানির দাম কমার পর নিজেদের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করতে পারেন। সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন ট্রাম্প। এখন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে তাঁর প্রশাসনের সম্পর্ক কোন দিকে যায়, সেটিই হয়ে উঠেছে মার্কিন রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।টি/"
By comparing atnbangla.tv to other leading websites in its niche, marketers and researchers can identify key traffic sources and growth opportunities. Explore our related resources below to find websites similar to atnbangla.tv.
Yes, according to our latest analysis, we detected a valid SSL certificate ensuring a secure connection.
As of November 5, 2026, atnbangla.tv holds an estimated domain authority score of 76/100 based on our VisitRank tracking algorithms.
You can find the best alternatives and similar sites to atnbangla.tv in our explore section, which includes competitors in the E-commerce & Retail sector.
Common Misspellings & Typo Domains for atnbangla.tv:
"আগামী ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতনকাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। নতুন বেতনকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে। ফলে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য জানান।এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথমে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল শেখ আশফাকুর রহমানকে। তবে বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নতুন চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিয়োগ দেওয়া হয়। তবে আগের চেয়ারম্যানকে সরানোর কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।এদিকে নতুন মজুরি বোর্ড গঠনের পরও পোশাকশ্রমিকদের আন্দোলন থামেনি। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবারও সাভারের উলাইল ও হেমায়েতপুরে বিক্ষোভ করেন শ্রমিকরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে তিন গণমাধ্যমকর্মীও শ্রমিকদের হামলার শিকার হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে গত শনিবার আশুলিয়ার কাঠগড়া, আমতলা ও নয়াপাড়া এলাকায় শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। পরে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরে আন্দোলন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘর্ষে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হন এবং সাতজনকে আটক করে শিল্প পুলিশ।শ্রমিক আন্দোলনের মধ্যে পোশাক কারখানা বন্ধের সংখ্যাও বাড়ছে। গত সোমবার পর্যন্ত শ্রমিক বিক্ষোভের মুখে ৭০০টি কারখানা বন্ধ ছিল। মঙ্গলবার নতুন করে আরও ৬২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। একদিকে নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার, অন্যদিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। ডিসেম্বরের মধ্যে নতুন বেতনকাঠামো চূড়ান্ত ও ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জানুয়ারির বেতনের সঙ্গে বাড়তি অর্থ পাবেন পোশাকশ্রমিকরা।টি/"